News update
  • BYD Expands Future of New Energy Mobility with Triple-Model Launch in BD     |     
  • High reliance on VAT, AIT fuel inflation, denting investment     |     
  • DMP steps up Eid-ul-Azha security, vows crackdown on crime     |     
  • JUCSU blockade Dhaka-Aricha highway, protest non-arrest of rape suspect     |     
  • ‘Songs of Fired Earth’ Inaugurated at Alliance Francaise     |     

ঈদুল আজহা: ফিলিং স্টেশন খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-05-18, 10:17pm

d891023f1db5fe1dd783622e76eee06b688b2c4b04a0d73b-1-51abe5a8f8bff972e12423061516632d1779121033.jpg




পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ২৩ মে থেকে ২ জুন ২০২৬ পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দিয়েছে জ্বালানি বিভাগ।

সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা, ২০২৬ উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রীদের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ ২৩ মে থেকে ২ জুন ২০২৬ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত দেশব্যাপী সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। একইসঙ্গে ২৩ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা থাকবে।

তবে জরুরি পরিষেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতায় থাকবেন না।

এছাড়া হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন অফিসও এই ছুটির বাইরে থাকবে বলে জানানো হয়েছে।