News update
  • Action on clean air, climate change can net $15 for every dollar spent     |     
  • Iran Raises Gasoline Prices for Heavy Users as Economy Struggles     |     
  • UN chief meets Khalilur ahead of UNGA 81st session opening     |     
  • PM Tarique has a standing invitation: Indian Envoy Dinesh Trivedi     |     
  • Protect Himalayan Region from Cascading Disasters     |     

থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-09-08, 12:25pm

img_20260908_122506-5eda79f124a94f927c2ccefa4eb022ec1788848731.jpg




হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ১৬ ডিসেম্বর বলে জানিয়েছেন, বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি জানান, প্রথম দিনে চলাচল করবে ২০টি উড়োজাহাজ।

বিমানমন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল পরিচালনার আয়ের ২৭ শতাংশ পাবে বাংলাদেশ। আর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ করবে বিমান বাংলাদেশ।

বিমানমন্ত্রী জানান, পরবর্তী ৫-৬ মাসের মধ্যে পুরোপুরি চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল।