News update
  • Rohingya Crisis: Global Community Urges Long-Term Strategy     |     
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     

রমজান ঘিরে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-02-18, 2:40pm

rtyhrtyrtyr-2e2f49cd7bd4a4c248f9b08d10e337ea1771404059.jpg




বাজারে মুদি, ফল, মুরগি ও কাঁচাপণ্যের দোকানগুলোতে ক্রেতা-বিক্রেতার ভিড় থাকলেও দামের চিত্রে স্বস্তি নেই। রমজান সামনে রেখে বাজারে ভোগ্যপণ্যের দাম বাড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে লেবুর; মান ও আকারভেদে প্রতি হালি বিক্রি হচ্ছে ১০০ টাকার ওপরে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, রমজানের ঠিক আগের দিন চাহিদার শীর্ষে থাকা ছোলা ও মসুর ডালের দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। বর্তমানে ছোলা বিক্রি হচ্ছে ৯০ টাকা এবং মসুর ডাল ৯৫ টাকায়। আর আগে ৯৫ টাকায় বিক্রি হওয়া চিনি এখন ১০৫ টাকায় বিক্রি হচ্ছে।

মুদি পণ্যের পাশাপাশি রোজার প্রয়োজনীয় শসা ও বেগুনের দামও বেড়েছে। কেজিতে ২০ টাকা বাড়ায় এ দুটি পণ্য এখন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। মৌসুম না হওয়ার কারণ দেখিয়ে লেবুর দাম বেড়ে প্রতি হালি বিক্রি হচ্ছে ১০০ টাকার বেশিতে।

ইফতার ও সেহেরিতে আমিষের চাহিদা মেটাতে মুরগির দামও ঊর্ধ্বমুখী। ব্রয়লার মুরগিতে কেজিতে ২০ টাকা, সোনালিতে ৪০ টাকা এবং দেশি মুরগিতে ১০০ টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের।

শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করায় আজওয়া ও মরিয়মের মতো দামি খেজুরের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। তবে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই দাব্বাস ও বড়ই জাতের খেজুরে কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

এদিকে পরিবহন ব্যয় বাড়ায় ফলের বাজারেও আপেল, কমলা ও মাল্টার দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন বিক্রেতারা।