News update
  • Oil Prices Jump Nearly 20% Amid Escalating Mideast War     |     
  • Iran says 104 killed in US submarine attack on warship     |     
  • Mojtaba Khamenei Named Iran’s New Supreme Leader     |     
  • India wins T20 World Cup with 96-run victory over New Zealand     |     
  • Tk 1,064cr highway project set to improve connectivity in CHT     |     

চিটাগাং চেম্বার নির্বাচনের তারিখ ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-03-08, 6:28pm

terteyty-bbff2c10cc01be29da21936d034579011772973276.jpg




চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ভোটারদের আইডি কার্ড বিতরণের শেষ সময় আগামী ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে। 

শনিবার (৭ মার্চ) চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিতব্য দ্য চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচনের ভোটার আইডি কার্ড বিতরণের শেষ সময় ৩১ মার্চ মঙ্গলবার। ইতোমধ্যে যে সব প্রতিষ্ঠান ভোটার আইডি কার্ড সংগ্রহ করেননি উক্ত প্রতিষ্ঠানসমূহকে উল্লেখিত সময়ের মধ্যে স্ব-স্ব প্রতিষ্ঠানের হালনাগাদ অরিজিনাল চেম্বার সার্টিফিকেট প্রদর্শনপূর্বক অফিস চলাকালীন আইডি কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। চেম্বার নির্বাচনে ভোটার আইডি কার্ড প্রদর্শন ব্যতীত ভোট প্রদানের সুযোগ থাকবে না।

এর আগে চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান চট্টগ্রামের স্থানীয় সরকার পরিচালক মনোয়ারা বেগম স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ এর প্রার্থী ও ভোটারদের জানানো যাচ্ছে যে, পূর্ব তফসিল অনুযায়ী গত ৩০ অক্টোবর স্থগিত করা ভোটগ্রহণ কার্যক্রম বাণিজ্য মন্ত্রণালয়ের ২৬ ফেব্রুয়ারির (২৬.০০.০০০০.১৫৬.০২৪.৯০ (অংশ-২).৫২ সংখ্যক স্মারক) আইনগত মতামতের ভিত্তিতে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম আগামী ৪ এপ্রিল, ২০২৬ তারিখে নিরবচ্ছিন্নভাবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে। 

নির্বাচনের তারিখ ঘোষণা সংক্রান্ত বিজ্ঞপ্তি চেম্বারের নোটিশ বোর্ড, ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। এছাড়া সদস্যদেরকে এসএমএসের মাধ্যমে অবহিত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আদালত ৩০ অক্টোবর ওই নির্বাচন স্থগিত রাখার আদেশ দেয়।