News update
  • Ebola outbreak spreading exponentially, UN responders warn     |     
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     

ভিভো ঈদুল আযহা ক্যাম্পেইনঃ জিতছে অনেকেই

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-05-14, 11:15pm

erewferewrwrewrw-b7d2afee5b7237a6408bb3f9afa056851778778907.jpg




ঈদ মানেই নতুন আপগ্রেড এবং সবার সাথে যুক্ত হয়ে আনন্দে মেতে ওঠা। পবিত্র ঈদুল আযহা’র আনন্দকে আরও বাড়িয়ে দিতে ভিভো গত ৬ মে থেকে শুরু করেছিলো ২৩ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন “ঈদের সেরা ডিল, ভিভো-তে ফুল ফিল!”, যেখানে ভিভোর সাথে প্রতিটি কেনাকাটায় মিলছে প্রিমিয়াম সব পুরস্কার জেতার সুযোগ। 

উৎসবের আমেজ শুরু হতেই ভিভো তাদের প্রথম ধাপের ভাগ্যবান বিজয়ীদের নাম উন্মোচন করেছে। ইতিমধ্যে ২,৫০০-এর বেশি বিজয়ী নির্বাচিত হয়েছেন, যা ঈদের কেনাকাটাকে করেছে আরও আনন্দের।

প্রথম পুরস্কার হিসেবে পোর্টেবল পাওয়ার স্টেশন জিতেছেন ভিভোর তিনজন গ্রাহক- টঙ্গীর আলাউদ্দিন, ধানমন্ডির শুকরাবাদের শাকিল হোসেন এবং ঝিনাইদহের জাহিদ। এদের মধ্যে আলাউদ্দিন ও শাকিল ভিভো ওয়াই৩১ডি এবং জাহিদ ভিভো ওয়াই২১ডি কিনে ড্র-এর জন্য যোগ্য বিবেচিত হন।

দ্বিতীয় পুরস্কার হিসেবে দুই জন গ্রাহক জিতেছেন ডিপ ফ্রিজ। একজন নারায়ণগঞ্জের মহসিন ভূঁইয়া এবং অন্যজন ঢাকা দক্ষিণের বাবুল হোসেন, তারা উভয়ই ভিভো ওয়াই৩১ডি ক্রয় করেছিলেন।

কুমিল্লা  বরিশালের গ্রাহকরাও এই ক্যাম্পেইনের আওতায় পুরস্কার পেয়েছেন। কুমিল্লা থেকে তুষার ভিভো ভি৭০ কিনে এবং বরিশালের পিরোজপুর থেকে প্রলয় মৃধা ভিভো ওয়াই৩১ডি কিনে মাইক্রোওয়েভ ওভেন জিতেছেন।

ক্যাম্পেইনটিতে গ্র্যান্ড প্রাইজ হিসেবে রয়েছে পোর্টেবল পাওয়ার স্টেশন। এছাড়া অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, ডাব্লিউ১ এসই স্মার্টওয়াচ, রিরো এস৯০ পাওয়ার ব্যাংক এবং দুই বছরের ওয়ারেন্টি সুবিধা, যা প্রতিটি কেনাকাটায় যোগ করছে বাড়তি মূল্য।

এই লাকি ড্র অফারটি ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৭০ এফই, ভি৭০ এবং এক্স৩০০ প্রো-এর মতো নির্বাচিত মডেলগুলোর জন্য প্রযোজ্য, যা দৈনন্দিন নির্ভরযোগ্যতা এবং উচ্চ-ক্ষমতাসম্পন্ন অভিজ্ঞতা প্রদান করে। বিশেষ করে ওয়াই৩১ডি মডেলটি কিনলে গ্রাহকরা নিশ্চিত উপহার হিসেবে পাচ্ছেন একটি ডাব্লিউ১ এসই স্মার্টওয়াচ এবং সেই সাথে লাকি ড্র-তে অংশগ্রহণের সুযোগ।

পাশাপাশি, উন্নত কানেক্টিভিটি সুবিধা দিতে ভিভো অংশীদারিত্ব করেছে গ্রামীণফোনের সাথে। ওয়াই০৫, ওয়াই১১ডি, ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৬০ লাইট, ভি৭০ এফই এবং ভি৭০ মডেলের ক্রেতারা পাবেন ৭ দিন মেয়াদী ৫জিবি ফ্রি ইন্টারনেট। এছাড়াও মাইজিপি অ্যাপের মাধ্যমে থাকছে এক্সক্লুসিভ ডেটা প্যাক—২৯৮ টাকায় ৩০ দিনের জন্য ৪০জিবি এবং ৯৯ টাকায় ৭ দিনের জন্য ১০জিবি, যা নতুন স্মার্টফোনে ৬ মাস পর্যন্ত একাধিকবার নেওয়া যাবে।

ঈদুল আযহা ক্যাম্পেইনটি আগামী ২৮ মে পর্যন্ত চলবে, যেখানে লাকি ড্র-তে অংশ নেওয়ার আরও অনেক সুযোগ রয়েছে। উন্নত প্রযুক্তি, স্টাইলিশ ডিজাইন এবং পুরস্কারের সমন্বয়ে ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতেই এই ক্যাম্পেইনটি চালু করা হয়েছে।