News update
  • US Suspends Visa Interviews Worldwide for Consular Training     |     
  • Mecca Pact Puts Bangladesh’s Foreign Policy to New Test     |     
  • Remittance reaches $2.34 billion in first 24 days of August     |     
  • BSF men flee leaving behind 2 shotguns, walkie-talkie      |     
  • Bhutan King makes brief stopover in Dhaka, meets President     |     

প্রধানমন্ত্রীর নতুন ফেসবুক পেজ চালু, যেসব তথ্য পাবেন

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-02-19, 6:24pm

guyuiyiu-8748368eca403bd8bec44890c12ca8441771503854.jpg




বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে।

নতুন সরকারের প্রথম কার্যদিবস বুধবার (১৮ ফেব্রুয়ারি) উদ্বোধন করা পেজটির নাম রাখা হয়েছে ‘PMO Bangladesh- প্রধানমন্ত্রীর কার্যালয়’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণ সরাসরি সরকারি নীতিনির্ধারণী সিদ্ধান্ত, উন্নয়নমূলক কার্যক্রম, গুরুত্বপূর্ণ সরকারি ঘোষণা এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির খবর জানতে পারবেন। উদ্বোধনের প্রথম দিনেই প্রায় ৩ লাখ ৭০ হাজার ফলোয়ার যুক্ত হয়েছে।

পেজের ভিজ্যুয়াল ও কার্যক্রম

পেজটির প্রোফাইল ফটোয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি রয়েছে। কভার ফটোর বাম পাশে বাংলাদেশের জাতীয় পতাকা, মাঝখানে প্রধানমন্ত্রীর সরকারি লোগো ও ‘প্রধানমন্ত্রী’ লেখা এবং ডান পাশে প্রধানমন্ত্রীর জনসমাবেশের ছবি দেখা যায়। এটি সরকারের জনসংযোগ এবং জনগণের সঙ্গে সংযোগের প্রতীক হিসেবে প্রদর্শিত হচ্ছে।

ডিজিটাল মাধ্যমে তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং দ্রুততা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রজ্ঞাপন এবং প্রধানমন্ত্রীর দৈনন্দিন রাষ্ট্রীয় কার্যক্রমের তথ্য নিয়মিত প্রকাশ করবে। নাগরিকরা মন্তব্য, প্রশ্ন ও প্রতিক্রিয়ার মাধ্যমে সরাসরি সরকারি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের ডিজিটাল উদ্যোগ সরকার ও জনগণের মধ্যে বিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে ভিডিও লাইভ, সচিত্র প্রতিবেদন, গুরুত্বপূর্ণ বৈঠক ও জনসভা, সরকারি সিদ্ধান্ত ও নীতির ব্যাখ্যা, এফএকিউ এবং বিভিন্ন ই-সেবা সম্পর্কিত আপডেটও পেজে নিয়মিত প্রকাশিত হবে।

এদিকে, পূর্বতন অন্তর্বর্তী সরকারের অফিসিয়াল ফেসবুক পেজ ‘Chief Advisor GOB’ থেকে বুধবার সকাল ১০টায় একটি বিদায়ী পোস্ট শেয়ার করা হয়। পোস্টে জানানো হয়েছে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ওই পেজের সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হলো। তবে পেজটি তথ্যাবলীর জন্য সংরক্ষিত থাকবে।