News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বিদ্যুৎ 2026-08-16, 6:54am

brrpukuriyyaa_chbi-1749df69af4733ba01f675dc291ec7031786841683.jpg




দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৪৩ মিনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে।

বর্তমানে এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

আবু বকর সিদ্দিক বলেন, শুক্রবার বন্ধ হয়ে যাওয়া ১ নম্বর ইউনিটটি মেরামত শেষে আজ সকালে পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

আবু বকর সিদ্দিক আরও জানান, এ ইউনিট থেকে সর্বোচ্চ ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। সে হিসেবে বর্তমানে ইউনিটটি প্রায় পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করছে।

এর আগে গতকাল শুক্রবার সকালে ১ নম্বর ইউনিটের একটি পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ত্রুটি মেরামত শেষে আজ শনিবার সকালে ইউনিটটি পুনরায় চালু করা হয়।

উল্লেখ্য, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে। এর মধ্যে ১ ও ৩ নম্বর ইউনিট চালু রয়েছে। বর্তমানে এ দুটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ২৩০ থেকে ২৩৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।