News update
  • No Plan for Operation Clean Heart-Style Drive Now: Home Minister     |     
  • Bangladesh Eyes $10b in UK Exports Through Diversification     |     
  • 20 Bangladeshis Killed After Trafficking to Russia for War     |     
  • Guterres proposes slimmer $3.3 billion UN budget for 2027     |     
  • President Proposes National Committee to Protect Minority Rights     |     

উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্যে উপকূলে ভারি বৃষ্টিপাত

বিপর্যয় 2026-04-28, 11:31pm

heavy-rainfall-was-experienced-in-coastal-patuakhali-on-tuesday-28-april-2026-c395a5cd9ae4f62168f61f739626eda71777397501.jpg

Heavy rainfall was experienced in coastal Patuakhali on Tuesday 28 April 2026.



পটুয়াখালী: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। মঙ্গলবার  দুপুর বারোটা থেকে উপকূলের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ অনেকটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। 

খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া  বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই এসব নদী বন্দর সমূহকে ১ নম্বর ও পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মহিপুর মৎস আড়ৎ সমবায় সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান মো. ফজলু গাজী বলেন, সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় সকল মাছধরা ট্রলার নিরাপদ আশ্রয় রয়েছে। 

কলাপাড়া উপজেলা সিপিপি কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান আসাদ বলেন, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, তার সাথে বজ্রপাতও হচ্ছে।জনসাধারণকে মোবাইলে কথা না বলে নিরাপদে থাকার জন্য আহবান জানান তিনি। - গোফরান পলাশ