News update
  • 40-foot-long dead whale float to Kuakata sea     |     
  • Bangladesh’s export earnings fall by 7.09pc in May     |     
  • New Force Commander of UNFICYP Lt Gen Minhazul Alam meets PM     |     
  • BERC raises retail power tariff by Tk 1.52 per unit     |     

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প, উৎপত্তিস্থল সিলেটে

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2023-06-16, 3:04pm

resize-350x230x0x0-image-227794-1686891849-e9b3db3531eb464922eb12fee957e3b91686906265.jpg




ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বেলা পৌনে ১১টার দিকে এ মৃদু ও হালকা ভূমিকম্প অনুভূত হয় বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৫।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান,  আজ  বেলা ১০টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ, যা ঢাকা ভূমিকম্প সেন্টার থেকে ২০২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ।  

এরআগে গত ৫ মে ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। সেদিন ভোর ৫টা ৫৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। তথ্য সূত্র বাসস।