News update
  • Japan Remains Bangladesh’s Trusted Development Partner: Envoy     |     
  • Dhaka ranks world’s second most polluted city this morning      |     
  • Dhaka ranks world’s second most polluted city on Monday     |     

না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জালাল তালুকদার

বিবিধ 2022-11-02, 11:45am

Adv. Jalal Talukder



পটুয়াখালী: না ফেরার দেশে চলে গেলেন পটুয়াখালীর কলাপাড়ার প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন তালুকদার। আজ মঙ্গলবার বিকাল চারটায় বার্ধক্য জনিত কারণে পৌর শহরের রহমতপুর এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৬ বছর। তিনি স্ত্রী, পুত্র, দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বুধবার সকাল ১১ টায় শহরের এতিমখানা জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় এতিমখানা কবরস্থানে তাকে সমাহিত করা হবে। 

বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য অ্যাডভোকেট মোঃ গোফরান বিশ্বাস পলাশ, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা। - গোফরান পলাশ