News update
  • Six closed jute mills to reopen under pvt management in 6 months     |     
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     

বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের গমনের ওপর তালিবানের নিষেধাজ্ঞা;বিশ্বব্যাপী ক্ষোভ

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2022-12-22, 10:10am




মঙ্গলবার দিনের শেষ দিকে ইসলামপন্থী তালিবান ঘোষণা করে,পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নারী শিক্ষার্থীদের জন্য বন্ধ করে দেয়া হচ্ছে। এটি আফগান নারীদের শিক্ষা এবং জনজীবনে প্রবেশাধিকারের ওপর সর্বসাম্প্রতিক হামলা।

যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে “সমর্থন অযোগ্য সিদ্ধান্ত” বলে অভিহিত করে নিন্দা জানিয়েছে এবং ইসলামপন্থী শাসকদের পরিণতি সম্পর্কে সতর্ক করেছে।

১৬ মাস আগে ক্ষমতায় ফিরে আসার পর থেকে বারবার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও তালিবান সমস্ত আফগানের মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা সত্ত্বেও জনজীবন থেকে নারীদেরকে ক্রমাগতভাবে বাদ দিয়েছে।তারা নারীদেরকে জনসমক্ষে তাদের মুখ ঢেকে রাখতে এবং পুরুষ আত্মীয়দের সঙ্গে না নিয়ে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে না যেতে বা দীর্ঘ সড়ক ভ্রমণে না যাওয়ার নির্দেশ দিয়েছে।

পার্ক, ব্যায়ামাগার এবং স্নানের মতো জনপরিসর থেকে নারীদেরকে নিষিদ্ধ করা হয়েছে। বেশিরভাগ নারী সরকারি কর্মকর্তাকে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে বা চাকরি থেকে বাদ দেয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণির উপরের কিশোরীদের মাধ্যমিক বিদ্যালয়ে গমণ নিষিদ্ধ করা হয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র মঙ্গলবার বলেন, তালিবান কর্তৃক নারী এবং মেয়েদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশাধিকার স্থগিত করায় গুতেরেস “গভীরভাবে উদ্বিগ্ন” বোধ করছেন।

তালিবানের প্রত্যাবর্তন ইতোমধ্যেই খারাপ অবস্থায় থাকা এই মানবিক সংকটের আরও অবনতি ঘটিয়েছে, লাখ লাখ আফগান খাদ্য সংকটের সম্মুখীন হয়েছে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও উন্নয়ন সহায়তা স্থগিত করার কারণে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।