News update
  • Dhaka tops list of world’s most polluted cities     |     
  • People suffer as work on Chandpur road stalled for 18 months     |     
  • Exposure to 6 business groups poses risk to banks: BB Report     |     
  • Iran will be ‘blown off …’ if it intervenes in Hormuz: Trump     |     
  • Old shirt to return as govt finalises new police uniform     |     

গরুর নাম ‘হিরো আলম

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2023-06-24, 7:54am

resize-350x230x0x0-image-228912-1687542178-8c00eb370e6f765f5e4bfef5b4133f451687571667.jpg




 প্রায় সময়ই নানান ইস্যুতে আলোচনা-সমালোচনায় থাকেন সোশ্যাল তারকা হিরো আলম। কোরবানির ঈদকে কেন্দ্র করে অনেকেই তার নামের সঙ্গে মিলিয়ে নিজের পোষ্য গরুর নাম রাখেন। তবে বিষয়টিকে পজিটিভলিই দেখেন এই কনটেন্ট ক্রিয়েটর।

এর প্রেক্ষিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২নং ঢাকেশ্বরীর ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠের হাটে ‘হিরো আলম’ নামের একটি গরু বিক্রির জন্য এনেছেন কাউসার। হিরো আলমের নামের সঙ্গে মিল থাকায় গরুটিকে দেখতে হাটে ভিড় জমাচ্ছেন জনতা।

প্রতি বছরের মতো এবারও এখানে বসানো হয়েছে কোরবানির পশুর হাট। তিন একরের বিশাল জায়গাজুড়ে বসানো হাটটিতে ইতিমধ্যে প্রায় সাড়ে ৩ হাজার পশু চলে এসেছে বলে জানিয়েছেন হাট কর্তৃপক্ষ। তবে এবারের কোরবানির হাটের প্রধান আকর্ষণ হলো ‘হিরো আলম’ ও ‘রাজা’। হিরো আলম আর রাজার জন্যে হাটটি জমজমাট। এ গরু দুটি দেখতে ও ছবি তুলতে প্রতিদিন শতশত দর্শনার্থী ভিড় করছেন।

চার বছর বয়সের অস্ট্রেলিয়ান জাতের ১০ ফুট লম্বা ও সাড়ে ৬ ফুট উচ্চতার সাদা- কালো রঙের হিরো আলমের ওজন ৩০ মন। গরুটির মালিক কাউসার রহমানের ভাষ্য, তার পালিত গরুটি হিরোর মতো দেখতে। তাই তিনি হিরো আলমের নামের সঙ্গে মিল রেখে গরুর নাম রেখেছেন। গরুটির দাম হাঁকা হয়েছে ১৬ লাখ টাকা।

এর আগে এ প্রসঙ্গে হিরো আলম বলেছেন, কেউ হয়তো ভালোবেসে শখ করে এটা রাখে। গরুর নাম হিরো আলম, এবারের ঈদেই নতুন না। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তাই এটা নিয়ে মন খারাপ করি না আমি। তারা আমাকে ভালোবাসে, এজন্য আমার নামে তারা গরুর নাম রাখে। এ বছর গাবতলী হাটে আমার নামে গরু আসলে, আমি ফ্রি থাকলে অবশ্যই হাটে গরুটা দেখতে যাব।তথ্য সূত্র আরটিভি নিউজ।