News update
  • Biman signs deal with Airbus to acquire 10 jets     |     
  • Bangladesh Inflation Rises to 8.34% in September     |     
  • GDP growth accelerates to 3.68% in FY26     |     
  • Bangladesh eyes over $10b bilateral trade with Indonesia     |     
  • Prioritise Multilateralism to Resolve Iran War Humanitarian Crisis     |     

এক রাতেই ফুটল তিন ‘রাতের রানি’

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2024-07-14, 11:39am




বর্ষায় রাতের অন্ধকারে ফোটে অপূর্ব সাদা রঙের ‘নাইট কুইন’ বা ‘রাতের রানি’ ফুল। দ্বিতীয়বারের মতো এই ফুলের দেখা পেয়েছেন গোপালগঞ্জের সাকায়েত হোসেন দিপু।

শুক্রবার (১২ জুলাই) রাতে দিপুর বাড়িতে এ ফুল ফোটে। এ খবরে রাতেই তার বাসায় ভিড় করে নানা বয়সের মানুষ।

দিপুর বাড়িতে গিয়ে দেখা যায়, শখের বশে নিজ বাড়িতে নানা ধরনের ফুল গাছের বাগান করেছেন গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রামের বাসিন্দা সাকায়েত হোসেন দিপু। এই বাগানে ২০২০ সালে রোপণ করেন বিরল প্রজাতির ‘নাইট কুইন’ ফুলের চারা। এরপর দীর্ঘ তিন বছর পরিচর্যা করে ২০২৩ সালে প্রথম একটি ফুলের দেখা পান দিপু। এবার তিনটি রাতের রানি ফুলের দেখা পেলেন তিনি।

সাকায়েত হোসেন দিপু বলেন, ‌‘বছরে মাত্র একবার এই ফুল ফোটে। তাই এ ফুলের সঙ্গে ছবি তুলতে অনেকই ভিড় করে তার বাসায়। অনেকে ফুলের সঙ্গে ছবি তুলে ধরে রাখেন স্মৃতির পাতায়।’

তিনি বলেন, ‘নিজের সন্তানের মতো নাইট কুইন ফুলের গাছটিকে পরিচর্যা করেছি। গত বছর একটি ফুল ফুটেছিল, এ বছর তিনটি ফুল ফুটল। ফুল ফোটায় আমার পরিবারের লোকেরাও খুশি। তবে বেশি ভালো লাগছে এ ফুল ফোটার খবরে বিভিন্ন জায়গা থেকে ফুলটিকে দেখতে অনেকে আমার বাসায় আসছেন।’

ফুল দেখতে আসা সাইফুল ইসলাম বলেন, ‘এ ফুল দেখাটাও ভাগ্যের ব্যাপার। কারণ এ ফুল দেখতে অপেক্ষা করতে হয় বছরের পর বছর। তাও আবার একটি রাতের জন্য। এই ফুলের ঘ্রাণ যেমন বিমোহিত করে, তেমনি রাতেই ফুলটি শেষ হয়ে যায়।’ আরটিভি