News update
  • Protect Himalayan Region from Cascading Disasters     |     
  • City Bank, ITFC meet to expand trade financial cooperation     |     
  • DSE plans to launch derivative market by January 2028     |     
  • August inflation remains virtually unchanged around 8.3%     |     
  • August inflation remains virtually unchanged around 8.3%     |     

সেনা পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা, সতর্ক করল আইএসপিআর

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2024-08-21, 8:16pm




সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজি-তল্লাশির বিষয়ে সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

বুধবার (২১ আগস্ট) সংস্থাটি বিজ্ঞপ্তি জানায়, ইদানীং পরিলক্ষিত হচ্ছে যে, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোশাকে সরকারি অফিস, করপোরেট অফিস, পারিবারিক বাসস্থান, শপিংমল ও দোকানে তল্লাশি চালাচ্ছে এবং ফোনকলের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে।

এ অবস্থায় সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোশাকে এবং অন্য আইনশৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও র‌্যাব ইত্যাদি) উপস্থিতি ছাড়া কোনো ধরনের অভিযান পরিচালনা করে না। তাই জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ জানাচ্ছে আইএসপিআর।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দেশবাসীর সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। আরটিভি