News update
  • Trump says top tech firms have signed accord to 'self-police' AI dev     |     
  • France Student Protests Spread Nationwide, Over 400 Detained     |     
  • State Minister Amit urges global firms to join BD offshore bidding     |     
  • Heart Disease Linked to 777 Daily Deaths in Bangladesh     |     

প্রতিদিন ১৩ ঘণ্টা বন্ধ থাকবে মহাখালী ফ্লাইওভার

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2024-11-05, 8:31pm




মহাখালী ফ্লাইওভার ব্যবহারে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত মহাখালী ফ্লাইওভারের কাকলীমুখি লেনে যানচলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৫ নভেম্বর) গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, মহাখালী ফ্লাইওভারের এক্সপেনশন জয়েন্টসমূহ (Expansion Joint) প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে। তাই ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেইট থেকে কাকলী অভিমুখি যানবাহনসমূহ শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

এতে আরও বলা হয়, আগামী ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত কাকলী থেকে জাহাঙ্গীর গেইট অভিমুখি যানবাহন শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে। আরটিভি