News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

এবার ঈদ ঘিরে লম্বা ছুটি

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-03-18, 8:02pm

erewrwerq-651379c4054a4649e1a72066ffbd1b611742306545.jpg




আসন্ন পবিত্র ঈদুল ফিতরে লম্বা ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ঈদের ছুটি বাড়িয়ে এবার পাঁচ দিন করা হয়েছে। এর সঙ্গে আগে-পরে মহান স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে দীর্ঘ ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ হতে পারে পবিত্র ঈদুল ফিতর। সম্ভাব্য এই তারিখ ধরেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই হিসেবে ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল ঈদের ছুটি থাকবে। এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি। আর ঈদের আগের দুই দিন এবং পরের দুই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি।

ঈদের নির্ধারিত ছুটি শুরুর আগের দিন অর্থাৎ ২৮ মার্চ পড়ছে শুক্রবারে। এদিন এমনিতেই সরকারি ছুটি। তাছাড়া পবিত্র শবে কদরেরও ছুটিও পড়ছে এই দিনে।

এই ছুটি শুরুর আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি। তার পরদিন ২৭ মার্চ (বৃহস্পতিবার) এক দিন অফিস খোলা থাকবে।

অন্যদিকে ঈদের ছুটি শেষে অফিস খুলবে ৩ এপ্রিল, বৃহস্পতিবার। তার পরের দুই দিন অর্থাৎ শুক্র এবং শনিবার আবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে অফিস চলবে মাত্র ২ দিন- ২৭ মার্চ ও ৩ এপ্রিল।

সরকারি ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। সেটা নিলে টানা ছুটি হয়ে যাবে। অবশ্য অর্জিত ছুটি নিতে পারেন কর্মকর্তা-কর্মচারীরা।  সময়