News update
  • Remittance Inflow Surges 45% to $3.17bn in January     |     
  • Militant Attacks Kill 33 in Balochistan; 92 Assailants Dead     |     
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     

রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জার্মান রাষ্ট্রদূতের 

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-06-30, 9:16pm

564353453uiyu-591a226585055bbaadc8c31468a7598f1751296562.jpg




ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার সস্ত্রীক রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার (৩০ জুন) তিনি বাংলাদেশের নাগরিকদের শুভেচ্ছা জানান।

ঢাকার জার্মান দূতাবাসের ফেসবুক পোস্টে এক ভিডিও বার্তায় দেখা যায়, ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধে সস্ত্রীক রিকশা চালিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার বলেন, বাংলাদেশে চার বছর খুব চমৎকার সময় কাটানোর পর ঢাকা থেকে বিদায় নিচ্ছি।

বার্লিন থেকে ঢাকা মাত্র সাত হাজার কিলোমিটার দূরত্বে। আমি আশা করছি, শীত মৌসুম নাগাদ সেখানে পৌঁছে যাবো।

ঢাকা থেকে বিদায়ের আগে জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সে সময় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীরের বার্তা দেন।আরটিভি