News update
  • Tarique Rahman Makes History With First UNGA Speech     |     
  • Tarique Presents Bangladesh’s Priorities, Global Role at UNGA     |     
  • Bangladesh, UN Pledge Continued Cooperation on Global Issues     |     
  • PM’s UNGA Engagements Focus on Bangladesh’s Interests: Mahdi     |     
  • A New Arms Race is Threatening to Take-off—Now in Outer Space     |     

স্মৃতিসৌধ প্রাঙ্গণে পারিজাত গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-02-18, 1:27pm

rty645645-4173a862527db849617caace0309ee621771399636.jpg

স্মৃতিসৌধ প্রাঙ্গণে পারিজাত গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত



প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কার্যদিবসের শুরুতেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে পারিজাত গাছের চারা রোপণ করেছেন তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) স্মৃতিসৌধ প্রাঙ্গণে তিনি এ গাছের চারা রোপণ করেন।

এর আগে, আজ বেলা ১১টায় প্রথমে সরকারপ্রধান হিসেবে এককভাবে ও পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান তারেক রহমান। এরপর পরিদর্শক বইয়ে স্বাক্ষর করার পাশাপাশি স্মৃতিসৌধ প্রাঙ্গণে পারিজাত গাছের চারা রোপন করেন তিনি।

এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরা বলেন, একাত্তরের মহান চেতনায় উজ্জীবিত হয়ে দল-মতের ঊর্ধ্বে একটি উন্নত আধুনিক রাষ্ট্র গড়তে কাজ করবে সরকার।

নির্ধারিত সূচি অনুযায়ী, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর থেকে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন তিনি। সেখানে ১ নম্বর ভবনে (মন্ত্রিপরিষদ ভবন) প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে দুপুর সাড়ে ১২টা থেকে তিনি তার প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন।

এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ নেন।