News update
  • Bangladesh Ranks 84th in Global Hunger Index 2026     |     
  • 10 Die of Dengue in Bangladesh, 1,943 Hospitalised     |     
  • 28 Killed as School Roof Collapses in Northwest Pakistan     |     
  • Bangladesh Targets 8.5-Fold Rise in Cotton Output by 2050     |     
  • India Jails Two 'Cockroach' Movement Leaders for Five Days     |     

দিল্লিতে বিমান বিকল, যাত্রীদের আনতে গেল আরেক বিমান

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2022-08-21, 7:46am




ভারতের নয়াদিল্লিতে অবতরণের পর বিকল হয়ে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজ।

শনিবার (২০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কারিগরি ত্রুটি ধরা পড়লে এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ১৬০ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার কথা ছিল। আটকে পড়া যাত্রীদের আনতে দিল্লিতে আরেকটি বিমান পাঠানো হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, দিল্লিতে অবতরণের পর বোয়িং-৭৩৭ উড়োজাহাজটির হাইড্রোলিকের পাইপে লিকেজ ধরা পড়ে। সেখানে উড়োজাহাজটি মেরামতের কাজ চলছে।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, দিল্লিতে আটকে পড়া ১৬০ জন যাত্রীরা ফিরিয়ে আনতে একটি উড়োজাহাজ পাঠানো হয়েছে। আটকা পড়া বিমানটি মেরামত করতে প্রকৌশলীরাও দিল্লিতে গেছেন। বিকল উড়োজাহাজটি মেরামত করে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি। তথ্য সূত্র  আরটিভি নিউজ।



দিল্লিতে বিমান বিকল, যাত্রীদের আনতে গেল আরেক বিমান