News update
  • Tarique Exchanges Greetings With World Leaders at COP31     |     
  • Climate crisis could push 141m more women into extreme poverty     |     
  • COP31: Energy transition at centre stage for way beyond coal, oil     |     
  • Winter setting in northern districts; cold-related illnesses rise     |     
  • Eisenkot Vows to Reverse Netanyahu's Policies     |     

চাল-তেলসহ ১০ খাদ্যপণ্য আমদানিতে তিন মাসের ঋণসুবিধা

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2026-11-11, 4:56pm

baanlaadesh_byaank-2b8eee8eb799facf5654818abf0ccab91794394608.jpg




রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাজারদর সহনীয় রাখতে ১০ ধরনের খাদ্যপণ্য আমদানিতে ৯০ দিনের বাকিতে মূল্য পরিশোধের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধায় আমদানিকারকরা এখন পণ্য এনে পরে মূল্য পরিশোধ করতে পারবেন।

আজ বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ-সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।

নির্দেশনা মতে, চাল, গম, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, পেঁয়াজ, মটর, মসলা ও খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে। সরবরাহকারীর ঋণ বা ক্রেতার ঋণের মাধ্যমে এসব পণ্য আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।

গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নং-৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে বেশকিছু পণ্য বাকিতে আমদানির সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তে রমজানের প্রয়োজন বিবেচনায় গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যের তালিকা সম্প্রসারণ করা হয়েছে। আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা বহাল থাকবে। নতুন সুবিধার বিষয়টি সংশ্লিষ্ট গ্রাহকদের জানাতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।