News update
  • Board of Peace quietly met with UNRWA, ex-agency chief says     |     
  • Man arrested with cocktail ingredients, 9,000 masks in Keraniganj     |     
  • Anthrax detected in 3 of 11 people tested in Rangpur     |     
  • Woman killed, 4 of her family missing in Meghna boat capsize     |     
  • State can never be strong keeping citizens powerless: PM at UNGA     |     

আমদানি-রপ্তানিতে চালু হলো কাউন্টার-ট্রেড ব্যবস্থা

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2024-03-11, 9:27am

images-26-384121b3f3483c55952a8da4a24d290c1710127688.jpeg




কাউন্টার-ট্রেড পদ্ধতিতে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার বিষয়ে নতুন নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

নতুন নীতিমালার আলোকে আমদানি করা পণ্যের দাম বাংলাদেশ থেকে রপ্তানি করা পণ্যের দামের সঙ্গে কাউন্টার-ট্রেড পদ্ধতিতে সমন্বয় করা যাবে। এতে নিবাসী রপ্তানিকারক, আমদানিকারক কিংবা ট্রেডাররা বিদেশি প্রতিসঙ্গীর সঙ্গে কাউন্টার-ট্রেড পদ্ধতিতে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনায় চুক্তিবদ্ধ হতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, স্থানীয় ব্যাংক বিদেশি প্রতিষ্ঠানের নামে বা বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে দেশে এসক্রো অ্যাকাউন্ট পরিচালনা করবে, যাতে স্থানীয় আমদানিকারকের কাছ থেকে প্রাপ্ত আমদানি মূল্য জমা দেওয়া হবে। এ দেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের মূল্য আমানতের স্থিতির বিপরীতে স্থানীয় রপ্তানিকারককে পরিশোধ করা হবে।

এস্ক্রো হিসাবের স্থিতি নির্দিষ্ট সময়ে বিদেশস্থ প্রতিসঙ্গীর সঙ্গে সমন্বয়ের জন্য তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে। বিদেশি পক্ষের মতো বাংলাদেশি পক্ষ বিদেশস্থ ব্যাংকে এস্ক্রো হিসাব পরিচালনা করতে চাইলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।