News update
  • Women to Get Free Education Up to Honours Level: PM     |     
  • PM releases fish fry into Brahmaputra in Kishoreganj     |     
  • Miraz puts Bangladesh within sight of victory as Australia stutter     |     
  • Scale 7.7 quake off Indonesia coast, kills at least 47, topples homes     |     
  • PM for swift steps to restore energy supply, patience to resolve crisis     |     

ব্যাংক থেকে তোলা যাবে পাঁচ লাখ টাকা

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2024-09-01, 7:09am




শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর অর্থপাচার বন্ধসহ টাকার নিরাপত্তার স্বার্থে গত ৮ আগস্ট ব্যাংক থেকে নগদ টাকা তোলার সর্বোচ্চ সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। ওদিন ব্যাংকের গ্রাহক এক হিসাব থেকে এক লাখের বেশি নগদ টাকা তুলতে পারেননি। পরে গত ১১ আগস্ট থেকে এই টাকা তোলার সীমা বাড়িয়ে দুই লাখের পর্যন্ত করা হয়েছিল। সেখান থেকে আরো দুই দফায় টাকা তোলার সীমা বাড়িয়ে পরে সর্বোচ্চ চার লাখের পর্যন্ত করা হয়েছিল। 

রোববার (১ সেপ্টেম্বর) থেকে অর্থ উত্তোলন সীমা আরও বাড়ানো হয়েছে। আগামীকাল থেকে ব্যাংকের গ্রাহকরা এক হিসাব থেকে নগদ পাঁচ লাখ টাকার বেশি তুলতে পারবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিয়মে টাকা তোলা যাবে। 

শনিবার (৩১ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংকের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। এজন্য এখন থেকে এক হিসাব থেকে পাঁচ লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। তবে একজন গ্রাহক যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

দেশের একাধিক বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা বলেন, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ বহুগুণে বাড়ে। এতে বিশেষ করে আওয়ামী লীগপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের পক্ষ থেকে নগদ টাকা উত্তোলনের চাপ ছিল বেশি। এসব অর্থ যাতে অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা দিয়ে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়। তবে গত সপ্তাহে চার লাখের বেশি নগদ টাকা তোলতে না পারলেও আগামীকাল থেকে সেই সীমা বাড়ানো হয়েছে। আগামী রোববার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নগদ পাঁচ লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না।

নগদ টাকা উত্তোলন প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘অর্থ পাচার বন্ধসহ টাকার নিরাপত্তার স্বার্থে একজন গ্রাহক গত ৮ আগস্ট ব্যাংকে নগদ সর্বোচ্চ এক লাখ টাকা উত্তোলন করেছিল। গ্রাহকদের প্রয়োজন বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক পরে কয়েক দফায় টাকার উত্তোলনের সীমা বাড়িয়েছে। এরই ধারায় আগামী রোববার থেকে নগদ টাকা উত্তোলনের সীমা আরও বাড়ানো হয়েছে। নতুন নিয়মে আগামী রোববার থেকে ব্যাংক থেকে নগদ সর্বোচ্চ পাঁচ লাখ টাকা উত্তোলন করতে পারবে গ্রাহক। তবে পূবের মতো গ্রাহক যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।’ এনটিভি নিউজ।