News update
  • Trump says US aims to destroy Iran's military, topple government     |     
  • Stock indices rally at DSE, CSE despite shrinking turnover     |     
  • Tehran hits back across region after US and Israel attack Iran     |     
  • African Union calls for restraint in Middle East     |     
  • Iran-Israel Tensions Stoke Energy Risks for Bangladesh     |     

সব ব্যাংক বন্ধ থাকবে ৫ আগস্ট

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2025-07-18, 7:36am

new_project_4-f0cbb00fbab9b88fa5b821ba82ce623b1752802578.jpg




জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট বাংলাদেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

তবে দেশের বিভিন্ন ব্যাংক সূত্র জানিয়েছে, ৫ আগস্ট ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন লেনদেন চালু থাকবে। একইসঙ্গে এটিএম ও সিআরএমের মাধ্যমে টাকা উত্তোলন ও জমা দেওয়া যাবে।

সম্প্রতি সরকার ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করে। দিনটি সাধারণ ছুটি থাকবে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়।