News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

খেলতে গিয়ে রগ ছিঁড়ল নিউইয়র্ক সিটির মেয়র মামদানির

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2026-11-21, 10:01am

img_20261121_095952-18f158b99fb8f737b9866b7cbee5c60b1795233680.jpg




সাংবাদিকদের বিপক্ষে একটি অনানুষ্ঠানিক ফুটবল ম্যাচ খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এ চোটের কারণে আগামী ছয় থেকে আট সপ্তাহ তাকে মেডিকেল বুট পরে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে প্রায় নয় মাস সময় লাগতে পারে।

শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে নিজের চোটের বিষয়টি জানান ৩৫ বছর বয়সী মামদানি। ক্র্যাচে ভর দিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ফুটবল খেলার সময় তিনি আহত হন।

চোটের কারণ হিসেবে ম্যাচের আগে পর্যাপ্ত ওয়ার্মআপ ও স্ট্রেচিং না করাকে দায়ী করেন মামদানি। মজা করে তিনি বলেন, ‘আমি স্ট্রেচিং করিনি। ভুলেই গিয়েছিলাম যে আমার বয়স ৩৫।’

তবে চোট পাওয়ার আগেই মাঠে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বলে জানান ফুটবলপ্রেমী এই মেয়র। মাঠে নামার পরপরই একটি গোল করেন তিনি। শেষ পর্যন্ত মেয়রের দলের কাছে সাংবাদিকদের দল পরাজিত হয়।

জানা গেছে, ম্যানহাটনের ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি ইনডোর ফুটবল মাঠে মেয়রের দপ্তরের কর্মীদের সঙ্গে প্রায় ২৪ জন সাংবাদিকের এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর মাঠে পৌঁছে খেলায় অংশ নেন মামদানি।

অ্যাকিলিস টেন্ডন হলো গোড়ালির পেছনে থাকা শক্ত ও মোটা টেন্ডন, যা হাঁটা, দৌড়ানো ও লাফানোর মতো কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি ছিঁড়ে গেলে স্বাভাবিক চলাফেরায় ফিরতে দীর্ঘ সময় চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজন হতে পারে।