News update
  • Biman suspends Tuesday’s Dhaka-Dammam flight     |     
  • First Phase of Union Parishad Polls Set for January 21     |     
  • PM Seeks Canadian Support for Energy, Agriculture, Climate Finance     |     
  • Saudi-led coalition intercepts drone, Houthi ballistic missile     |     
  • Houthi Attack in Riyadh Puts Bangladeshis at Risk     |     

যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত; নিহত ৩

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2022-06-28, 2:00pm




যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের এক গ্রামীণ এলাকায় সোমবার দূরগামী একটি ট্রেনের সাথে ময়লাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগোগামী ট্রেনটির সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মেন্ডনের রেলক্রসিংয়ে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে সাতটি বগি লাইনচ্যুত হয়।

এক সংবাদ সম্মেলনে মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোল মুখপাত্র জাস্টিন ডান বলেন, তদন্ত প্রাথমিক অবস্থায় রয়েছে।

ট্রেনটিতে দু’শরও বেশি যাত্রী ছিল। ক্রু ছিল ১২ জনেরও বেশি।

ডান জানান, বেশ কিছু যাত্রী আহত হয়েছে। তিনজন নিহত হয়েছে। এদের মধ্যে দু’জন ট্রেনের, বাকি একজন ট্রাকের।

দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বলছে, কি কারনে দুর্ঘটনা ঘটেছে তা ১৪ সদস্যের তদন্ত কমিটি নির্ধারণ করবে।

স্থানীয় একজন কর্মকর্তা জানান, ওই ক্রসিংয়ে কোন গার্ড নেই। তাই দুর্ঘটনা ঘটাও অস্বাভাবিক ছিল না। তথ্য সূত্র বাসস।