News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত সরে আসার আহ্বান জানাবেন সুনাক

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2022-11-06, 7:37pm




ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি থেকে ‘আরো দ্রুত’ সরে আসতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবেন।  মিশরে সোমবারের সিওপি২৭ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত শীর্ষ সম্মেলনে তিনি এ আহ্বান জানাবেন বলে তার কার্যালয় সূত্রে বলা হয়েছে।

শনিবার কার্যালয়ের এক বিবৃতিতে আরো বলা হয়েছে, যুক্তরাজ্যকে ‘স্বচ্ছ জ্বালানির পরাশক্তি’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে সুনাক ভবিষ্যত সমৃদ্ধি ও নিরাপত্তার জন্যে বৈশ্বিক উষ্ণতা মোকাবেলা খ্বুই জরুরি বলে সতর্ক করবেন।

রোববার তার দেশ ছাড়ার প্রাক্কালে দেয়া এই বিবৃতিতে আরো বলা হয়েছে, সুনাক বলেছেন গ্লাসগোয় গত বছর বিশ্ব নেতারা মিলিত হয়ে বৈশ্বিক উষ্ণতা রোধে একটি ঐতিহাসিক রোডম্যাপে সম্মত হয়েছিল। এসব অঙ্গীকারগুলো পূরণ করা এখন আগের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ।

সুনাক আরো বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি আমাদের ভবিষ্যত সমৃদ্ধি ও নিরাপত্তার জন্যে মৌলিক দায়িত্ব।

গত বছর যুক্তরাষ্ট্রের স্কটল্যান্ডে আয়োজিত জলবায়ু সম্মেলনে প্রায় দুশো দেশ অংশ নিয়েছিল।

এবারের জলবায়ু সম্মেলন মিশরের লোহিত সাগর তীরবর্তী শার্ম আল শেখে অনুষ্ঠিত হচ্ছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।