News update
  • Women to Get Free Education Up to Honours Level: PM     |     
  • PM releases fish fry into Brahmaputra in Kishoreganj     |     
  • Miraz puts Bangladesh within sight of victory as Australia stutter     |     
  • Scale 7.7 quake off Indonesia coast, kills at least 47, topples homes     |     
  • PM for swift steps to restore energy supply, patience to resolve crisis     |     

অসুস্থ হয়ে হাসপাতালে ভারতের অর্থমন্ত্রী সীতারমন

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2022-12-26, 8:05pm




ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তাকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (আইআইএমএস) ভর্তি করানো হয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ৬৩ বছর বয়সী নির্মলাকে হাসপাতালের একটি কেবিনে রাখা হয়েছে।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, নির্মলার শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার কিছু নেই। তিনি এখন স্থিতিশীল। তার চিকিৎসা চলচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নির্মলার শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত বুলেটিন প্রকাশ করা হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।