News update
  • Glacial collapse cause mudslide-flood on China Nepal borders     |     
  • Death toll rises in Nepal-China border disaster, new flood looms     |     
  • Two-day Sultan Festival begins in Narail     |     
  • Pakistan Welcomes Bangladesh’s Interest in Makkah Pact     |     

ব্রিটেনের রাজা চার্লসের ক্যানসার

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2024-02-06, 7:45am

65c138a24e2e5-62b46ec2cbb43aa18f34bf4399329c0e1707184418.gif




ব্রিটেনের রাজা চার্লসের ক্যানসার ধরা পড়েছে। তাই জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন তিনি।

সোমবার (৫ ফেব্রয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাকিংহাম প্রাসাদ। তবে তার কী ক্যানসার হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি তারা।

বাকিংহাম প্রাসাদের বিবৃতিতে বলা হয়, চিকিৎসায় সেরে ওঠার ব্যাপারে সম্পূর্ণ আস্থা রয়েছে ৭৫ বছর বয়সী রাজা চার্লসের। যত দ্রুত সম্ভব তিনি আবার স্বাভাবিক দায়িত্ব পালনে ফিরবেন।

গত মাসে তিন রাত হাসপাতালে কাটিয়েছেন চার্লস। সে সময় তার প্রোস্টেটের চিকিৎসা করা হয়। হাসপাতালে চিকিৎসাকালে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দেয় বলেও জানিয়েছে বাকিংহাম প্রাসাদ।

প্রসঙ্গত, মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক ঘটে চার্লসের। তথ্য সূত্র আরটিভি নিউজ।