News update
  • BB launches Tk 1,000cr green fund for rural, local industries     |     
  • Sirajganj farmers gear up for Eid with over 617,000 cattle     |     
  • Trump rejects Iran proposal as fragile ceasefire faces uncertainty     |     
  • BGB seizes smuggled Indian goods in Cumilla border raids     |     
  • Central Bank to give targeted support to closed industries     |     

আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-05-12, 9:26am

mirjaa_aabbaas_chbi-7d0f97278f4a64348afce3ed0a2d11f61778556393.jpg




বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগের তুলনায় অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সোমবার (১১ মে) রাতে এ তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু সময়ের জন্য আত্মীয়-স্বজন ও পরিচিতজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন মির্জা আব্বাস।

শায়রুল কবির খান আরও জানান, পরিবারের সদস্যরা ঈদুল আজহার আগে তাকে দেশে ফিরিয়ে আনতে আগ্রহী। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরবর্তীতে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়।