News update
  • Clean your plate – to reduce food loss and waste     |     
  • Global life expectancy ups to near pre-pandemic levels: WHO     |     
  • 9 containers of toxic wastes shifted from Ctg Port for disposal     |     
  • 8 More Die With Measles Symptoms in Bangladesh     |     
  • Hasina wasn't brought to India by its Air Force or Army: Dinesh Trivedi     |     

এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-07-30, 5:31pm

ensipi_gaarrite_haamlaa-34a4c5533d02517d8754801841cb1ab01785411122.jpg




হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা হয়েছে। এতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ির পেছনের গ্লাস ভেঙে গেছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার হলরুমে গণঅভ্যুত্থানে নিহত ৭ শহীদের পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় শেষে সিলেটে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।

গাড়িতে দলটির শীর্ষ কয়েকজন নেতা ছিলেন বলে জানিয়েছেন এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু।

এনসিপির গাড়িবহর পৌরসভা গেইট এলাকা অতিক্রমের সময় একদল লোক ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিতে থাকে। একপর্যায়ে কিছু সংখ্যক মানুষ গাড়িবহরের দিকে ইটপাটকেল ছুঁড়ে একটি গাড়ির পেছনের কাঁচ ভেঙে ফেলে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের বাধা দিলে দ্রুত সিলেট শহরের দিকে চলে যায় এনসিপির গাড়িবহর।

হামলার বিষয়ে জানতে চাইলে এনটিভি অনলাইনকে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাবেদ আলী বলেন, গোলাপগঞ্জে সমাবেশে শেষে এনসিপির নেতারা গাড়ি নিয়ে চলে যাচ্ছিল। এ সময় পাশ থেকে কেউ ঢিল মেরছে। এতে সারজিস আলমের গাড়ির পেছনের গ্লাস ভেঙে গেছে। এতে কেউ আহত হয়েছে– এমন কোনো তথ্য নেই। তারা চলে গেছেন। এ ব্যাপারে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

এনসিপির কেন্দ্রীয় নেতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু এ হামলার বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, শহীদ পরিবারের সঙ্গে প্রোগ্রাম করে ফেরার পথে সিলেটের গোলাপগঞ্জে আবারও ভয়াবহ হামলা করল বিএনপির সন্ত্রাসীরা। গাড়িতে আমি, সার্জিসসহ কয়েকজন ছিলাম। এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। আমাদের গাড়ির ডান পাশের, পেছনের গ্লাসগুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে।

এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে এক পোস্টে লেখেন, সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।