News update
  • Clean your plate – to reduce food loss and waste     |     
  • Global life expectancy ups to near pre-pandemic levels: WHO     |     
  • 9 containers of toxic wastes shifted from Ctg Port for disposal     |     
  • 8 More Die With Measles Symptoms in Bangladesh     |     
  • Hasina wasn't brought to India by its Air Force or Army: Dinesh Trivedi     |     

কুয়াকাটায় জমি দখলের অভিযোগে বিএনপি সম্পাদককে শোকজ

রাজনীতি 2026-10-03, 11:43pm

bnp-flag-2ce8077bf9590d9a0115ee9c42b060f01791049411.jpg

BNP flag



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় আদালতের স্থিতি অবস্থা উপেক্ষা করে জমি দখলে সহযোগিতার অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মো. মতিউর রহমানকে শোকজ নোটিশ পাঠিয়েছে জেলা বিএনপি। শনিবার (৩ অক্টোবর) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

জানা যায়, বিচারাধীন ও আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা জমি দখলের অভিযোগে তাঁকে বিএনপি'র দলীয় কার্যালয়ে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। এছাড়া বিরোধীয় জমি নিয়ে একতরফাভাবে বিচার করে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারিত হয়েছে, যা  তাঁদের নজরে এসেছে। এটি দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক আচরণ ও দলের ভাবমূর্তির পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে। বিষয়টিকে গুরুতর উল্লেখ করে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে

এর আগে কুয়াকাটা পৌর বিএনপির পক্ষ থেকে জারী করা একটি নোটিশে জমি বিরোধ সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি বা বিচার কার্য পরিচালনার জন্য সংশ্লিষ্ট পক্ষকে দলীয় কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র, সাক্ষী ও প্রমাণাদিসহ উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

নির্ধারিত সময়ে উপস্থিত না হলে অনুপস্থিতিতেই অভিযোগের বিষয়ে একতরফাভাবে সিদ্ধান্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ওই নোটিশে উল্লেখ করা হয়।

জেলা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন বলেন, তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তাঁর লিখিত জবাব পাওয়ার পর দলীয়ভাবে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে কুয়াকাটা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান বলেন, কুয়াকাটা পৌরসভায় নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় ক্ষতিগ্রস্ত অনেক মানুষ প্রতিকার পেতে আমাদের কাছে আসে। তবে বিরোধীয় জমি নিয়ে মালা থাকার বিষয়টি তারা আমাদের না বলায় ভুল বোঝা বুঝির সৃষ্টি হয়েছে। - গোফরান পলাশ