News update
  • Unilateral sanctions expand amid eroding multilateralism     |     
  • Padma Barrage work to open next Jan-Mar: Water Minister     |     
  • BSF's attempt to push-in 12 through Satkhira border foiled     |     
  • Govt Reviewing 101 MoUs, Agreements Signed With India     |     
  • Xi Visits India After Seven Years, Seeks to Reset Ties     |     

ছাত্রদলের ৩০২ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-09-11, 9:34pm




ছাত্রদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ৩০২ জন ছাত্রনেতা স্থান পেয়েছে। এতে কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি, সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কমিটির অনুমোদন দেন।

গত ১৭ এপ্রিল কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি, সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

ছাত্রদলের নতুন এ কমিটিতে ২২ জনকে সহসভাপতি এবং ১৪৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক রাখা হয়েছে। এর বাইরেও ৩৮ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে।

এদিকে, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় খোরশেদ আলম সোহেলকে সভাপতি আর আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটিও ঘোষণা করেছন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তথ্য সূত্র আরটিভি নিউজ।