News update
  • Tarique Warns of Fresh Conspiracies, Vows to Defend Sovereignty     |     
  • National Revolution and Solidarity Day Today     |     
  • Tarique Rahman Pays Tribute at Zia, Khaleda’s Graves     |     
  • Dhaka’s air quality 4th worst in the world this morning     |     
  • US Launches Fresh Strikes on Iran Amid Peace Efforts     |     

‘খালেদা রাজনীতি করতে পারবেন না, এমন তথ্য ঠিক নয়’

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-12-02, 8:46am




বিএনপি বারবার বলছে খালেদা জিয়াকে মুক্তি দিতে। তাদের উদ্দেশ্যে আমি বলব, তিনি তো মুক্ত। তাকে মুক্তি দেওয়ার কি আছে। তাকে দিয়ে ১০ ডিসেম্বর বক্তব্য দেওয়াতে চান ভাল কথা, আমাদের কোনো আপত্তি নেই। তাকে যে দুই শর্তে মুক্তি দেওয়া হয়েছে তাতে প্রমাণ হয় তিনি রাজনীতি করতে পারবেন না, এমন তথ্য ঠিক নয়। নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেছেন।

জেলা আইনজীবী সমিতির নবনির্মিত সেলিম ওসমান বার ভবন উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমরা অতীতে অনেক কিছুই দেখেছি। ’৭৫ সালের ২৬ সেপ্টেম্বর সেই কালোদিন, যেদিন ইনডেমনিটি দেওয়া হয়। সেখানে বলা হয়, বঙ্গবন্ধু হত্যার কোনো বিচার হতে পারবে না। আমরা সেটা দেখেছি। ২১ বছর বঙ্গবন্ধু হত্যার বিচার পাইনি। ১৯৯৬ সালের ২ আগস্ট সে মামলা হয়েছে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আসার পর। বর্তমানে মামলা করতে পাঁচ মিনিট দেরি করতে হয় না। তখনও এ অধিকার ছিল, শুধু বঙ্গবন্ধুর পরিবারের ছিল না। এ আদালত ও বার ভবন আপনাদের রক্ষা করতে হবে। আপনারা আইনের শাসনের প্রতি আপনাদের শ্রদ্ধা ও ত্যাগ অব্যাহত রাখবেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের প্রতি আমার ভালবাসা আছে। বিশেষ করে এর প্রকৃতি আমাকে মুগ্ধ করে। নারায়ণগঞ্জবাসী একটা বিদ্যুৎ আদালত চেয়েছেন। আমি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ। তথ্য সূত্র আরটিভি নিউজ।