News update
  • RMG exports to UK almost $1bn in first two fiscal months     |     
  • Trump Rejects Iran Proposal to Reopen Strait of Hormuz     |     
  • Govt to Buy Rooftop Solar Power at Tk 10.50 Per Unit     |     
  • Over 30 tourism clusters being developed in country: PM      |     
  • Bangladesh, US sign strategic civil nuclear cooperation agreement     |     

বিএনপির লিয়াজোঁ কমিটি গঠন

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-12-26, 7:49pm




আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের জন্য সাত সদস্য বিশিষ্ট লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি।

সোমবার (২৬ ডিসেম্বর) বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানান।

লিয়াজোঁ কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির তিনজন, ভাইস চেয়ারম্যান তিনজন ও একজন যুগ্ম মহাসচিবকে রাখা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তথ্য সূত্র আরটিভি নিউজ।