News update
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     

সরকার পতনে সফল হয়ে ঘরে ফিরব : ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-01-24, 12:57pm




বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সরকার পতনে সফল হয়ে ঘরে ফিরব।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকীতে বনানীতে কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আরাফাত রহমান কোকোকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মৃত্যুবরণ করতে হয়েছে। কোকো রাজনৈতিক পরিবারের সন্তান ছিলেন। তবে তিনি রাজনীতিবিদ ছিলেন না। তিনি একজন সাধারণ ক্রীড়াবিদ ছিলেন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে।

মির্জা ফখরুল বলেন, এ দেশে রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় ঘটনা আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করা। মিথ্যা মামলায় মিথ্যে অজুহাতে তাকে জেলে পাঠানো হয়।

এ সময় তিনি বলেন, জিয়া পরিবারের রাজনীতিতে মানুষ আস্থা রাখে। কারণ স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণণতন্ত্রের প্রতীক এই পরিবার। তথ্য সূত্র আরটিভি নিউজ।