News update
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     
  • Five new faces set to take oath as cabinet members     |     

ছাত্রী নির্যাতন : হল ছাড়লেন অভিযুক্ত আরও দু’জন

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-03-01, 12:41pm

resize-350x230x0x0-image-214086-1677648914-fda38429bfda34298e169677dddc6db71677652868.jpg




ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আইন বিভাগের ইসরাত জাহান মীম, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি হল ছেড়েছেন।

বুধবার (১ মার্চ) হলের অধ্যাপক ড. শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তারা হল ছেড়েছেন।

জানা গেছে, হল প্রশাসনের জরুরি সভা থেকে সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে অভিযুক্ত পাঁচজনের হল থেকে বহিষ্কার করেন। এ ছাড়া বুধবার (১ মার্চ) দুপুর ১২টার মধ্যে বহিষ্কৃতদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

অন্য তিন বহিষ্কৃত ছাত্রী হলেন, শাখা ছাত্রলীগের সহসভাপতি ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ সেশনের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান। তথ্য সূত্র আরটিভি নিউজ।