News update
  • Govt puts rural Bangladesh at heart of development agenda     |     
  • BNP celebrates its 48th founding anniversary Tuesday     |     
  • Dengue situation worsens in Pirojpur     |     
  • Hundreds feared stuck in hydropower tunnels in Nepal and Tibet     |     
  • Nepal’s Rasuwa flood disaster: Is there a limit to Human Folly?     |     

বিএনপি পাকিস্তানের দালাল পার্টি : ওবায়দুল কাদের

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-03-25, 9:05pm

resize-350x230x0x0-image-217233-1679751440-1-99ce7e8852f2203fee9cef3d13abe9541679756754.jpg




বিএনপি পাকিস্তানের দালাল পার্টি বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদের (বিএনপি) প্রতিহত করতে হবে বলেও জানান তিনি।

শনিবার (২৫ মার্চ) বিকেলে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে বিএনপির কোনো কর্মসূচি নেই কেন? -প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে সব অপশক্তি, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদি অপশক্তির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, একাত্তরের গণহত্যার জন্য একটিবারের জন্যও পাকিস্তান দুঃখ প্রকাশ করেনি, ক্ষমা চায়নি। তারা ৩-৪ লাখ লোক আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়নি। বিএনপি পাকিস্তানের দালাল পার্টি। এদের চেতনায় পাকিস্তান। এদের প্রতিহত, প্রতিরোধ ও পরাজিত করতে হবে। যারা বলে পাকিস্তান আমল ভালো ছিল তারা আসলে পাকিস্তানের সেবাদাস, পাকিস্তানের দালাল।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরসহ মহানগর আওয়ামী লীগের নেতারা। তথ্য সূত্র আরটিভি নিউজ।