News update
  • India’s young return to streets as anger against EC and Modi grows     |     
  • Dhaka’s air quality 4th worst in the world this morning     |     
  • Delhi on High Alert Ahead of CJP Protest With 20,000 Personnel     |     
  • 7.7-Magnitude Earthquake Strikes Panama, Damages Buildings     |     
  • Global food prices rise amid weather strain, trade disruptions     |     

মুক্তিযুদ্ধ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হতে পারে না : খসরু

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-03-27, 7:31am

resize-350x230x0x0-image-217356-1679852586-562638706ebd91883b632c02a03636651679880679.jpg




বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধ ইনক্লুসিভ বিষয়। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর হতে পারে না। এটি সমস্ত জাতির গর্ব। এই মূলধন সমস্ত জাতির মূলধন। এ গর্ব সমস্ত জাতির গর্ব। বিএনপি ক্ষমতায় গেলে এসব বিষয় দেখা হবে। যারা প্রাণ দিয়েছেন প্রত্যেকের নাম বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা হবে।

রোববার (২৬ মার্চ) বিকেলে চট্টগ্রামে পাঁচলাইশ শায়লা স্কয়ারে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সম্মিলিত পেশাজীবি পরিষদ চট্টগ্রামের উদ্যোগে মুক্তিযোদ্ধা সন্মাননা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, বাংলাদেশের রাজনীতি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে স্বাধীনতা দিবসের গর্বিত দিনটিকে, গর্বিত কাজটিকে গর্হিত করা হচ্ছে।বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটটা আমরা ভুলে যাচ্ছি। এ প্রেক্ষাপটের মধ্যে মৌলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, কর্নেল ওসমানী, জিয়াউর রহমান আছেন। আরো অনেকের অবদান রয়েছে।

তিনি বলেন, আজকে দেশের স্বাধীনতা একটি ব্যক্তি, একটি পরিবার, গোষ্ঠী ও একটি দলের হাতে। যেন তারা মূলধন পেয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।