News update
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     
  • 40-foot-long dead whale float to Kuakata sea     |     

মার্কিন ভিসা নীতির পর সরকার বেসামাল হয়ে গেছে : মোশাররফ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-06-16, 2:52pm

resize-350x230x0x0-image-227810-1686899776-a0d5cbcddcde1e17ec3a8dca4fb5f7681686905568.jpg




যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণার পর সরকার বেসামাল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার (১৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মোশাররফ বলেন, সরকারের মন্ত্রীরা একেক সময় একেক কথা বলছে। কারণ, জনগণের আন্দোলনে সরকার ভীত। তাই এই সরকারকে বিদায় করাই জনগণের একমাত্র লক্ষ্য। বিদায় নিতে না চাইলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে।

তিনি বলেন, সরকার যতই চেষ্টা করুক জনগণ আর তাদের ফাঁদে পা দেবে না। সরকার বিদেশিদের অনেক বুঝানোর চেষ্টা করেছে সেখানেও তারা ব্যর্থ।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো অবস্থাতেই নির্বাচনে অংশ নেবে না বিএনপি। ক্ষমতাসীনদের অধীনে নির্বাচন করতে দেওয়া হবে না।

খন্দকার মোশাররফ বলেন, দেশে এখন অলিখিত বাকশাল চলছে। ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠা করার লক্ষ্যই ছিল গণতন্ত্র রহিত করা, একদলীয় শাসন কায়েম করা।

তিনি বলেন, যারা সরকারের সিন্ডিকেট রয়েছে, তারা নির্ভয়ে দুর্নীতি করতে পারছে। দেশে দ্রব্যমূল্য আজ লাগামছাড়া। শুধু তাই নয়, মূল্যস্ফীতি বেড়েছে, জ্বালানির অভাবে লোডশেডিং, ব্যাংকগুলো দেউলিয়া, ডলার-পাউন্ডের সংকট। এসবই সীমাহীন দুর্নীতির ফল। তথ্য সূত্র আরটিভি নিউজ ‌