News update
  • Triple Climate Threats Endanger Half of Children     |     
  • Returned from India as an instant protest: Adviser Zahed     |     
  • ECNEC clears five development projects worth Tk 7,003 crore     |     
  • As world awaits Iran-US accord details, UN wants Hormuz aid corridor     |     
  • World Cup Preparation Scores a Goal against the Environment     |     

আরেকঅটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে দেশকে সংঘাত - সংঘর্ষের পথে ঠেলে দিচ্ছে

গণতন্ত্র মঞ্চের সভায় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

রাজনীতি 2023-07-08, 12:46am

a-meeting-of-the-platform-for-democracy-wqs-held-on-friday-eafeb9e22e95d34fbd19e8bb102975751688755567.jpg

A meeting of the Platform for Democracy wqs held on Friday.



শুক্রবার গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভার প্রস্তাবে গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যে উদ্বেগ  ও ক্ষোভ প্রকাশ করা হয় এবং বলা হয়, বিরোধী দল নয়, বরং প্রধানমন্ত্রীর সরকার ও তার দল আর একটি একতরফা পাতানো নির্বাচনের মধ্য দিয়ে দেশকে অনাকাঙ্ক্ষিত সংঘাত - সংঘর্ষের পথে  ঠেলে দিচ্ছে। সংসদে  'কেবল আওয়ামী লীগই সুষ্ঠু নির্বাচন দেয়' এই মর্মে  প্রধানমন্ত্রী প্রদত্ত বক্তব্যও তথ্যভিত্তিক ও গ্রহণযোগ্য নয়। কারণ সরকার ও সরকারী দল ২০১৪ ও পরবর্তীতে ২০১৮  সালে একতরফা জ্বালিয়াতির নির্বাচনের মধ্য দিয়ে কেবল দেশ থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেনি,তারা মানুষের ভোটাধিকারকে কেড়ে নিয়েছে। 

সভার প্রস্তাবে বলা হয়, বিরোধী দলবিহীন  স্থানীয় সরকারের একতরফা  নির্বাচন কোনভাবেই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সার্টিফিকেট নয়।

সভার প্রস্তাবে সরকারকে কোন তালবাহানা না করে অবিলম্বে পদত্যাগের ঘোষণা দিয়ে নির্বাচনকালীল অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার রাস্তা খুলে দেওয়ার আহবান জানানো হয়।

সভার প্রস্তাবে বিদ্যমান গণ আন্দোলনকে আরও জোরদার করতে আন্দোলনরত সকল গণতান্ত্রিক শক্তি ও জনগণের প্রতি আহবান জানানো হয়। 

সভায় আআন্দোলনের  যৌথ ঘোষণা ও গণতন্ত্র মঞ্চের আন্দোলনের কর্মসূচী নিয়েও আলোচনা করা হয়।

প্রস্তাবে আগামী  ১৯ থেকে ২১ জুলাই গণতন্ত্র মঞ্চের ঢাকা থেকে  চট্টগ্রাম রোডমার্চ সফল করার আহবান জানানো হয়।

সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে  গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক  সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডি'র সভাপতি আ স ম আবদুর রব,  নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না,  গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি,  ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব  হাবিবুর রহমান রিজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।

সভায় আরও উপস্থিত ছিলেন জেএসডির সিনিয়র যুগ্ম   সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান,  নাগরিক ঐক্য এর সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া সমন্বয়ক হাসিবউদ্দিন হোসেন,  ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা মহিবুল্লাহ বাহার  প্রমুখ। 

সভায় আগামীকাল  সংবাদ সম্মেলনে আরপিও নিয়ে গণতন্ত্র মঞ্চের বক্তব্য তুলে ধরার সিদ্ধান্ত নেয়া হয়। - প্রেস বিজ্ঞপ্তি