News update
  • Covered van hits Gazipur police patrol team, killing SI, BNP leader     |     
  • Korean City scrambles to rescue dusky shark after it returns to canal     |     
  • PM inspects Mongla Port, Sundarbans, proposed economic zone     |     
  • Early winter cucumber brings hope of bumper harvest in Sirajganj     |     
  • Saudi coalition intercepts Houthi missile after blasts in Riyadh     |     

‘আ.লীগকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না’

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-07-14, 11:05pm

image-231605-1689344854-7aa162bae3f7593edb039c77c3e4c2291689354317.jpg




আওয়ামী লীগকে দেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৪ জুলাই) নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে কৃষক দল, শ্রমিক দল ও জাসাস আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় পদযাত্রা পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সরকার বিদেশিদের কি বোঝাচ্ছে জানি না। আমরা বিদেশি বুঝি না। একটাই বুঝি এ সরকারকে দেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। তাই তারা জেগে উঠেছে। কৃষক-শ্রমিক জোট বেধে আজ রাজপথে নেমেছে। তাই এক দফা ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ নিজেদের সরকারের অধীনে আবারও পাতানো নির্বাচন দিতে চায়। দেশের জনগণ এবার তা হতে দিবে না। পদযাত্রার মাধ্যমেই জনগণ তাদের পতন করে এক দফার বাস্তবায়ন ঘটাবে।

বিএনপি মহাসচিব বলেন, সরকার শুক্রবারের জুমার খুতবা পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। তারাই ঠিক করে দেয় মসজিদে কি খুতবা দেওয়া হবে। তারা মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। মানুষ মুখফুটে কথা বলতে পারে না। এ পদযাত্রার মাধ্যমেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।