News update
  • BYD Expands Future of New Energy Mobility with Triple-Model Launch in BD     |     
  • High reliance on VAT, AIT fuel inflation, denting investment     |     
  • DMP steps up Eid-ul-Azha security, vows crackdown on crime     |     
  • JUCSU blockade Dhaka-Aricha highway, protest non-arrest of rape suspect     |     
  • ‘Songs of Fired Earth’ Inaugurated at Alliance Francaise     |     

খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

গ্রীনওয়াচ ডেস্ক রাজনীতি 2023-09-04, 10:57am

image-238356-1693802373-243565b95ea6f25a4357d3067123ec101693803430.jpg




রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন।

এর আগে, শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে সস্ত্রীক দেশে ফেরেন মির্জা ফখরুল।

গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব ও তার স্ত্রী। দুজনেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

উল্লেখ্য, ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয়। সূত্রঃ আরটিভি নিউজ