News update
  • Speaker sees no possibility of Hasina's return even in 10-yrs     |     
  • Bangladesh Ambassador to Japan returns home ahead of PM’s visit     |     
  • Sajek Road Blockade: 2,933 Tourists Evacuated Amid Gunfire     |     
  • Climate Crisis May Displace 7.5% of Bangladeshis by 2050     |     
  • NEIR Rollout Targets Tk 2,000cr Revenue Loss From Illegal Phones     |     

বিএনপি আবারও সহিংসতা শুরু করেছে, কূটনীতিকদের মোমেন

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-10-30, 6:10pm

resize-350x230x0x0-image-245849-1698665588-01f1e4d80c814eeb09b7b534093cd08e1698667834.jpg




পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিএনপির সহিংসতা ও ভাঙচুরের দীর্ঘ ইতিহাস আছে এবং আবারও তার পুনরাবৃত্তি করছে।

সোমবার (৩০ অক্টোবর) দেশে অবস্থানরত কূটনীতিক, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

কূটনীতিকদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি এখন আবার সহিংসতা চালাতে মাঠে নেমেছে। অতীত থেকে তারা কিছুই শেখেনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবরের ঘটনায় আমরা হতবাক। তবে অতীতে বিএনপি-জামায়াতের ভয়ংকর সহিংস ঘটনা দেখে আমরা বিস্মিত নই। তারা খুব একটা পরিবর্তন হয়নি।

বাংলাদেশের পক্ষ থেকে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও উপস্থিত আছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।