News update
  • OPEC faces mounting pressure as officials meet in Vienna     |     
  • Locked in poverty and riverbank erosion: The reality of Kurigram     |     
  • DC conference 2026: 498 proposals set for policy review     |     
  • Govt moves to amend Const; opposition wants reform     |     
  • Govt Proposes 17-Member Panel for Constitution Reform     |     

চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না’

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-11-12, 5:26pm

resize-350x230x0x0-image-247615-1699787790-a0210e4e81573fb660a2af417df899bc1699788386.jpg




চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ নভেম্বর) বিকেল ৪টায় নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সরকারপ্রধান এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না। তারা (বিএনপি) অবরোধের নাম করে বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে মানুষকে আহত করছে। পুলিশ ও সাংবাদিকের ওপর হামলা করছে। বিএনপির এমন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা যুগ যুগ ধরে দেখে আসছি।

সরকারপ্রধান বলেন, তারা (বিএনপি) পুলিশ হাসপাতালে আক্রমণ করে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। কেউ কি হাসপাতালে আক্রমণ করে? তারেক জিয়ার চামচারা এসব হামলা করছে বলেও উল্লেখ করেন সরকারপ্রধান।

বিএনপির অবরোধে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নভেম্বর পরীক্ষার মাস। শিক্ষার্থীদের পরীক্ষার সময় অবরোধ দিয়েছে বিএনপি। কারণ, তারা চায় না যে নতুন প্রজন্ম শিক্ষাগ্রহণ করুক।

জনসভায় লন্ডনে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাহস থাকলে দেশে আসার আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা।

জনসভায় উপস্থিত লোকজনের উদ্দেশে শেখ হাসিনা বলেন, কেউ যদি বাসে আগুন দিতে যায় তাকে ধরে সেই আগুনে ফেলে দেবেন। সে বুঝুক আগুনের কত জ্বালা।

প্রায় ১৯ বছর পর নরসিংদীকে আসেন শেখ হাসিনা। তার সফর ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো নরসিংদী জেলা। সেখানে আসার পর প্রধানমন্ত্রী ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন করেন। পরে এক সুধী সমাবেশে অংশ নেন। সেখান থেকে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেন বঙ্গবন্ধুকন্যা। তথ্য সূত্র আরটিভি নিউজ।