News update
  • Govt Orders Shops, Markets to Close by 8pm     |     
  • US Deal to Supply 117 LNG Cargoes Over 12 Years     |     
  • Health impact of development plans should also be assessed: Shaikh Faridul      |     
  • Dhaka Records ‘Moderate’ Air Quality Wednesday Morning     |     
  • India Invites PM Tarique Rahman for Two Separate Visits     |     

নেতাকর্মীদের সতর্ক করলেন রিজভী

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-11-30, 8:34am

resize-350x230x0x0-image-249903-1701275853-3309c12c8a7a56c8b0188a0ad2f054431701311678.jpg




নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন, সড়ক-মহাসড়কে নেমে শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করবেন। সরকার নাশকতা করে যেন আমাদের উপর দায় চাপাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

বুধবার (২৯ নভেম্বর) বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকারের রক্তচক্ষু, গ্রেপ্তার অভিযান, দমন-পীড়নের মধ্যেও অকুতোভয়ে বিএনপির নেতাকর্মীরা কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন। বিএনপিসহ সমমনা দলগুলো দুর্জয় গতিতে জীবন বাজি রেখে শান্তিপূর্ণ কর্মসূচিগুলো পালন করছেন।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের মানবাধিকার নেই। হত্যা, লুণ্ঠন ও বন্দি হওয়াই যেন তাদের ভাগ্যের লিখন। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১৮৯টি মামলা হয়েছে। এতে ২১ হাজার ৯৭৫ জনের অধিক নেতাকর্মী আসামি হয়েছেন। আর পাঁচ হাজার ৬৯৫ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।