News update
  • No Antalya Pact, but Some Signs of Progress Emerge from COP31     |     
  • Ex-SB Chief Monirul's Wife, Two Brothers-in-Law Detained     |     
  • Panchagarh Records Season's Lowest Temperature at 11°C     |     
  • Disaster Risk Reduction Fair and Field Drill held in Kalapara     |     
  • Dhaka’s air ‘unhealthy’, ranks 10th globally on Sunday morning     |     

সংবাদ সম্মেলনে আসছে বিএনপি

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-02-07, 9:16am




চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান উপস্থিত থাকতে পারেন।

সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে মিয়ানমার ইস্যুসহ দেশের সীমান্ত নিরাপত্তার বিষয়গুলোও তুলে ধরা হবে।

এ ছাড়া কারাগারে থাকা বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটি ও অন্যান্য কেন্দ্রীয় নেতাদের জামিন না পাওয়াসহ সার্বিক বিষয়ও তুলে ধরবে দলটি। তথ্য সূত্র আরটিভি নিউজ।