News update
  • Cyclone Arnab Hits India, Four Bangladesh Ports on Alert     |     
  • Greenhouse Gas Levels Reach Record High in 2025: WMO     |     
  • Dengue deaths hit 400 as 11 more die in 24 hours     |     
  • Bangladesh’s Dengue Death Toll Hits 400 After 11 More Deaths     |     
  • Support to coastal security, early completion of MRT lines, Airport Terminal III, business promotion assured     |     

ছাত্রলীগ-পুলিশ মিলে ছাত্রদের হত্যা করেছে: ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-07-17, 8:23am




ছাত্রলীগ ও পুলিশ ঠান্ডা মাথায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ৭ ছাত্রকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনী যে ভূমিকা পালন করেছিল, আজ আওয়ামী লীগ তা করছে।

মঙ্গলবার (১৬ জুলাই) কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ ও হতাহত ইস্যুতে গুলশানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই এ হত্যাকাণ্ড ঘটেছে দাবি করে ফখরুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিচারের আওতায় আনাতে হবে এবং হত্যার দায় সরকারকেই নিতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, এ আন্দোলন সম্পূর্ণ শিক্ষার্থীদের। তবু ছাত্রদের রক্ষায় বিএনপি জোরালো আন্দোলন গড়ে তুলবে।

কোটা সংস্কারের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ছাত্রদের আন্দোলন দমাতেই স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এ আন্দোলন দমানো যাবে না। আরটিভি