News update
  • India Says Hasina Cannot Conduct Politics From Its Soil     |     
  • Bangladesh’s Bat-Making Hub Eyes Global Cricket Market     |     
  • Landslide Deaths: Rohingya Refugees Pay For A Warmer Climate      |     
  • Middle East crisis: Humanitarian fallout worsening by the day     |     
  • The climate pattern, El Niño, putting millions at risk     |     

আওয়ামী লীগনেতাদের মদদ দিলে আজীবন বহিষ্কারবিষয়ক বিজ্ঞপ্তিটি ভুয়া : রিজভী

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-08-31, 6:56am




‘বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাদের মদদ দিলে আজীবন বহিষ্কার’ শীর্ষক ফেসবুকে পোস্ট করা বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশপ্রণোদিত বলে উল্লেখ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশপ্রণোদিত।’ তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি মাহসচিব ও আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন,  উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপি মহাসচিব এবং আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। বাসস।