News update
  • What 1.5°C Overshoot Means for Small Islands     |     
  • Diesel Irrigation Pumps to Go Solar Within 5 Years: PM     |     
  • Govt rolls out three-month drive to curb dengue     |     
  • PM Orders Stricter Action Against Polythene, Plastic Use     |     
  • Oil Prices Near $100 as Middle East Tensions Escalate     |     

বিশৃঙ্খলাকারীদের বিএনপিতে ঠাঁই নেই : মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-08-31, 4:42pm




বিশৃঙ্খলাকারীদের বিএনপিতে ঠাঁই নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘দলের নাম নিয়ে যারাই বিশৃঙ্খলা করবে, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে।’

‘ছাত্র-জনতার বিজয়কে নসাৎ করতে একটি মহল নানা চক্রান্ত করছে’ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এসব বিভিন্ন মিডিয়ায় প্রচার করে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে।

‘দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া প্রয়োজন’ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এনটিভি নিউজ।