News update
  • Planting Krishna chura and Sonalu plants on roads to enhance Kuakata’s beauty     |     
  • Rizvi Named Acting BNP Secretary General After Fakhrul Resigns     |     
  • Mirza Fakhrul Nominated by BNP for Presidency     |     
  • Hasan's Six-Wicket Haul Bundles Australia Out for 198     |     
  • In Colombia’s Quake response rescuers race to find survivors     |     

শেখ হাসিনার পরিবারের সদস্যরা বিদেশে কি করেন, প্রশ্ন রিজভীর

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-09-02, 2:59pm




শেখ হাসিনার পরিবারের সদস্যরা বিদেশে কি করেন, এ প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তার পরিবারের সদস্যরা বিদেশ কোথায় চাকরি করেন? কি তাদের টাকার উৎস? কাউকে জানানো হয়নি। দেশের টাকা লুট করে তারা বিলাসিতা করছেন। হাজার হাজার কোটি টাকা দিয়ে বিজনেস করছে। কোথায় পেয়েছেন সে টাকা?

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত দ্বিতীয় দফা লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকার মেঘা প্রজেক্টের নামে লক্ষ কোটি টাকা পাচার করেছে। এটি আমার কথা নয়। সালমান এফ রহমানও জানিয়েছেন কীভাবে হাসিনা এই টাকা পাচার করেছেন।

তিনি বলেন, নিজেদের ভাগ নিশ্চিত করতে নির্দিষ্ট ব্যবসায়ীকে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল। গণমাধ্যমকে জোর করে নিজেদের করে নেওয়া হয়েছে। সত্যিকারের মালিককে জেলে ঢুকিয়ে আওয়ামী লীগের লোককে বসানো হয়েছে। ক্ষমতায় টিকে থাকতে হাজারও ছাত্রজনতাকে জন্য হত্যা করা হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, আবু সাঈদের বহু ছেলেকে তারা গুলি করে ঝাঁজরা করে দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন, কোনো ভয় নেই, আমাদের সাথে ভারত রয়েছে। ভারতের বাংলাদেশ বা এদেশের জনগণের প্রয়োজন নেই, তাদের প্রয়োজন শেখ হাসিনাকে। কারণ, তাকে দিয়ে ভারত তাদের ফায়দা লুটতে পারে। আরটিভি